ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পঞ্চম দিনের অভিযানে সুগন্ধায় আরও এক লাশ উদ্ধার

ঝালকাঠি লঞ্চঘাট-সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স অনুমানিক ৩৫ বছর। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।


মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ৮টার দিকে লঞ্চ টার্মিনাল এলাকায় লাশটি ভেসে ওঠে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪২ জনের লাশ পাওয়া গেলো।


অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছেন।


এদিকে, যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে এমভি অভিযান-১০ এর মালিক হামজালাল শেখ ও লঞ্চেরে স্টাফসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনেকে আসামি করা হয়েছে। স্বজনহারা মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


এছাড়া, আগুনের ঘটনায় গঠিত তদন্ত টিমের তদন্তকাজ অব্যাহত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑